ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

সাত ওভার হাতে রেখেই ৫ ইউকেটের জয় সোনারগাঁও ইউনিভার্সিটির

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু

সাত ওভার হাতে রেখেই ৫ ইউকেটের জয় সোনারগাঁও ইউনিভার্সিটির

টিভি টুডে ডেস্ক:

এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)’র বিপক্ষে সাত ওভার হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নিলো সোনারগাঁও ইউনিভার্সিটি। রবিবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারের মধ্যে মাত্র ১৩ ওভারে ৪২ বল বাকি রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় সোনারগাঁও ইউনিভার্সিটি।

যদিও ১১৮ রান তাড়া করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। তবে আলাউদ্দিন মনার দায়িত্বশীল ফিফটিতে সেই চাপ মুহূর্তেই দূর হয়ে গেল। তিন নম্বর ব্যাটিংয়ে নামা আলাউদ্দিন মনা ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে সোনারগাঁও ইউনিভার্সিটিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে শুভসূচনা করল সোনারগাঁও ইউনিভার্সিটি।

এর আগে, ব্যাটিং বিপর্যয়ে পড়েও পুরো ২০ ওভার খেলে ১১৭ রান সংগ্রহ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। ইনিংসের শুরু থেকেই চাপে ছিল এআইইউবি। মাত্র ৭ ওভারের মধ্যে ৩১ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে দলটি। শুরুতে এই বিপর্যয়ের মুখে পড়লেও পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আজমীর ও মুস্তাহিদ। তাঁদের জুটিতে আসে ৩৯ রান।

এই জুটি ভেঙে যাওয়ার পর আবারও চাপে পড়ে এআইইউবি। তবে শেষ দিকে লিওনের অপরাজিত ৩১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষ করতে সক্ষম হয় দলটি। আট উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান। এআইইউবির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নামা আজমীর। অন্যদিকে, সোনারগাঁও ইউনিভার্সিটির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসিফ। ২৬ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। এ ছাড়া জীবন ২৪ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

সাত ওভার হাতে রেখেই ৫ ইউকেটের জয় সোনারগাঁও ইউনিভার্সিটির

আপডেট : ০৯:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬