ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’

  • TV Today HD Desk:
  • আপডেট : ০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৬২ Time View

নিউইয়র্কে তোপের মুখে ড ইউনুস-

‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’—এমন মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন নিউইয়র্কে অবস্থানরত প্রবাসীরা।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশেপাশে উৎসুক কয়েকজন লোক কৌতূহলী দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে দেখে।

এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ওই বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় উপস্থিত কেউ কেউ বাংলাদেশে গ্রেপ্তার, পুলিশ সদস্যদের হত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে তাকে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়। তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী।

আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

এক পর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। তাকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? কেন এখানে এসেছেন?’

এ সময় সময় ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলা হয়।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তিনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি কেন এখানে এসেছেন?’

তবে এ ঘটনায় প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তার পর থেকে সারা দেশে ‘মব’সহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তার সময়ে হামের টিকা নিয়ে ‘ভুল সিদ্ধান্ত’-এর কারণে গত কয়েক মাসে সহস্রাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’

আপডেট : ০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬