ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন

টিভি টুডে ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পোস্টে বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন এবং দুই দেশের সহযোগিতা আরও  জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি চারদিনের সফরে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে এক স্ট্যাটাসে এই সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেছেন তিনি।

ফেসবুকে ছবি পোস্ট করে জাপানের প্রধানমন্ত্রী লিখেছেন, আজ আমরা জাপানে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করেছি। একজন বন্ধু হিসেবে যিনি ‘গণতন্ত্র’ এবং ‘আইনের শাসন’-এর মতো মূল্যবোধ পোষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার অভিষেকের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ‘গণতান্ত্রিকভাবে সাধারণ নির্বাচনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত তারেক রাহমানের সরকার এবং তার জাতি গঠনের প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।’

সানায়ে তাকাইচি আরও উল্লেখ করেন, ‘আজ এই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এবার আমরা নিশ্চিত হয়েছি যে, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতার মূল বিষয় ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ এর উদ্যোগ বা ‘বিগ-বি’র উদ্যোগকে বিকশিত করবো এবং প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ নামে একটি নতুন কৌশলগত সহযোগিতার উদ্যোগ হিসেবে প্রচার করবো।’

তিনি আর লিখেছেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ‘শান্তিপূর্ণ জাতি’ হিসেবে জাপানের যাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক স্বীকৃতির কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের কাছে জাপানের একটি বিশেষ উপস্থিতি এবং জাপান সরকার ও বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রদত্ত ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

‘দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করা বাংলাদেশ, জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে ১৭০ মিলিয়ন মানুষের তরুণ বাজারের বিশাল সম্ভাবনা রয়েছে।  উভয় দেশের ‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় আজ প্রকাশিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’ সরকারি-বেসরকারি প্রয়াসের মাধ্যমে ‘শক্তি ও সমৃদ্ধি’র প্রসারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন

আপডেট : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬