ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭১ Time View

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

টিভি টুডে ডেস্ক: 

সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাতিজা আদনান হাবীব জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি প্রস্তুত হয়ে আমাকে গাড়ি বের করতে বললেন। তখন তিনি বাথরুমে যান। ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন।

“পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”

শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শফিকুর দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেন। পরে যোগ দেন রাজনীতিতে। পরিবারে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শফিকুরের প্রয়াণে উপমহাদেশ মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত এক মহান ব্যক্তিত্বকে হারালো তুলে ধরে বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “তার সঙ্গে আমার যে শুধু বিশেষ সখ্যতা ছিল তাই নয়, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রেস ক্লাব, কলকাতা প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার সাংবাদিকরা বইটির তিনি বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেন”।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

আপডেট : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬