ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ স্লোগানে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫০ Time View

‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ স্লোগানে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উন্মাদনা নিয়ে আসছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’। “এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ” এই মূল স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুল আলম।

আগামী ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে ১৪ ডিসেম্বর রানারদের মাঝে কিট বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর কনসার্ট ও আকর্ষণীয় ড্রোন শো এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোরে (সাড়ে চারটায়) রাজধানীর ৩০০ ফিট রাস্তায় মূল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

খুব শিগগিরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এবারের ম্যারাথনে দেশের প্রতিশ্রুতিশীল রানারদের পাশাপাশি সার্কভূক্ত প্রতিটি দেশ থেকে অন্তত ৫ জন করে আন্তর্জাতিক দৌড়বিদ অংশ নেবেন। এছাড়া প্রতিযোগিতার জাঁকজমক বাড়াতে বিশ্বসেরা খ্যাতনামা কয়েকজন আন্তর্জাতিক রানার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক ম্যারাথন দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় তপু বর্মন, শেখ মোরসালিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়া ও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রান তারকা খবির উদ্দিন খান, চুহাত্তর বছর বয়স্ক এই প্রবীণ এক দৌড়ে বিরতিহীন ৫০ কিলোমিটার দৌড়ে থাকেন। তার জন প্রিয় স্লোগান, মাইরের ওপরে ওষুধ নাই দৌড়ের ওপরে ব্যাম নাই।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ স্লোগানে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন

আপডেট : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬