ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বসুন্ধরা জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’ বক্সিং রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

বসুন্ধরা জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’ বক্সিং রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের ‘জুলকান ইনডোর অ্যারেনায়’য় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’ কম্ব্যাট স্পোর্টস টুর্নামেন্ট, যেখানে দেশের প্রথমবার বেয়ার- নাকল বক্সিঙয়ের অভিষেক হয়েছে।

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।

দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তানভির বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং
সানভির বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

আয়োজিত মেগা কমব্যাট স্পোর্টস ইভেন্টের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা।

বেয়ার-নাকল বক্সিংয়ে নতুন অধ্যায় আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বেয়ার-নাকল বক্সিং’।

গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ ও রোমাঞ্চকর বাউটে আমেরিকার বিশ্বখ্যাত ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাউটে জয় ছিনিয়ে নেন আমেরিকান উইল চপ। এই বাউটের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসে এক নতুন পেশাদার যুগের সূচনা হলো।

জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ : মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ।

আন্তর্জাতিক বাউট : ফিলিপিন্সের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।

অন্যান্য বাউট : ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা অমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন।

এ ছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন।

বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

ইভেন্টে উপস্থিত দর্শক ও অতিথিদের বাড়তি আনন্দ দিতে খেলার বাইরেও গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি।

দর্শকদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি।

এ ছাড়া গ্যালারিতে উপস্থিত থেকে লড়াই উপভোগ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

প্রথাগত খেলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এই ধরণের আন্তর্জাতিক আয়োজন কেবল স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগই তৈরি করছে না, বরং বিশ্ব স্পোর্টস মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করছে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বসুন্ধরা জুলকানে দেশের প্রথম ‘বেয়ার-নাকল’ বক্সিং রিংয়ে সুরা কৃষ্ণ-অমিও

আপডেট : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬