
শুরু হচ্ছে অ্যাথলেটদের দেশ সেরার লড়াই, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
স্পোর্টস রিপোর্টার:
আজ শুক্রবার কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস আসরের প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবারের আসরের নামকরণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নামে।
‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২৬’ আসরটি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধন করার কথা রয়েছে।
অনুষ্ঠিতব্য আসরে ৫৭ দলের ৫১৫ জন অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।
এবারের তিন দিনের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। টাইমিংয়ের জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন ব্যবহার করা হবে।
মূল প্রতিযোগিতা হবে ঢাকা স্টেডিয়ামে। সাতটি থ্রো ইভেন্ট হবে বনানী আর্মি স্টেডিয়ামে।
শুক্রবার ভোরে পূর্বাচলের ৩০০ ফিট রোডে ম্যারাথন ইভেন্ট হবে। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারির জন্য থাকছে ৬, ৫ ও ৫-৩ হাজার টাকা।
এবার রেকর্ডধারী অ্যাথলেটদের জন্য থাকছে ২০ হাজার টাকার পুরস্কার।
এ সময় জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরুস্কারের অর্থ নিয়ে সমালোচনাও উঠেছে। এখনকার সময় ৬, ৫ বা ৩ হাজার টাকা জাতীয় চ্যাম্পিয়নদের জন্য কতটা সম্মানজনক তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবার জাতীয় অ্যাথলেটিকসে এক্স পনেরো কোম্পানির পক্ষ থেকে একটি ১০০ সিসি ইলেকট্রনিক্স বাইক পুরস্কার হিসেবে দেওয়া হবে। সেরা অ্যাথলেট নির্বাচিত করবে ফেডারেশনের তিন সদস্যের কমিটি।
–টিভি টুডে
TV Today HD Desk: 






















