ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

দীর্ঘ একযুগ বিরতির পর বাটেক্সপো, ঢাকায় পোশাক ক্রেতাদের মেলা

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪১ Time View

দীর্ঘ একযুগ বিরতির পর বাটেক্সপো, ঢাকায় পোশাক ক্রেতাদের মেলা

দীর্ঘ একযুগ পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নতুন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাটেক্সপো-২০২৬।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। গতকাল সোমবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন বাটেক্সপোর মূল বার্তা হলো—বাংলাদেশ শুধু আজকের অর্ডারের জন্য প্রস্তুত নয়, আগামীদিনের বৈশ্বিক পোশাক সোর্সিংয়ের জন্যও প্রস্তুত। বাটেক্সপো ২০২৬-এ বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেতা, খুচরা বিক্রেতা, সোর্সিং বা পণ্য সংগ্রহ কার্যক্রমের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং ফ্যাশন শিল্পের নীতিনির্ধারকরা অংশ নেবেন।

এবারের আয়োজনে বৈশ্বিক ক্রেতা, ব্র্যান্ড, পোশাক প্রস্তুতকারক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, প্রযুক্তি সরবরাহকারী এবং শিল্পের শীর্ষ ব্যক্তিরা একই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর ফলে নতুন ব্যবসায়িক সুযোগ, দীর্ঘমেয়াদি সোর্সিং অংশীদারত্ব, পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে প্রত্যাশা করছে বিজিএমইএ।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

দীর্ঘ একযুগ বিরতির পর বাটেক্সপো, ঢাকায় পোশাক ক্রেতাদের মেলা

আপডেট : ১২:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬