ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবিতে ক্ষোভ

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবিতে ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাত্র কয়েক মাস আগে নির্মাণাধীন এ ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র আলোচনা, সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে দুপুরের দিকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে জুতার মালাটি সরিয়ে ফেলা হয়। এ খবর নিশ্চিত করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “আমরা ফেইসবুকে দেখে বিষয়টি জানতে পারি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ”। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রঙ্গের অর্ধনির্মিত ভাস্কর্যটির মাথার অংশে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া জুতার মালায় ৫টি জুতা স্যান্ডেল ছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।

এ ঘটনার বিবরণ দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, এটা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি মুছে ফেলার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “সোমবার রাতে কে বা কারা জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করি। কয়েক মাস আগে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।”

এ ঘটনায় সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবিতে ক্ষোভ

আপডেট : ১০:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬