
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকান্ডে নিহত ৮ আহত ২৫
এদিকে ‘আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় বিজিএমইএ –এর গভীর শোক; নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা’ করেছেন।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গুরুপের এফ অ্যান্ড এফ পোশাক কারখানার ভেতরে থাকা লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। নিহতদের মধ্যে ২জন নারী রয়েছেন। অন্যরা আগুনে পুড়ে কয়লাস্বদৃশ্য হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও গুরুতর অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
জানা যায়, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান। নিহতদের মধ্যে ৬জন পুড়ে কয়লা হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাকি দুইজনের মধ্যে নিহত জয়নব বেগম নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, অন্যজন বুলবুল- তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
-টিভি টুডে
TV Today HD Desk: 
























