ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

অপেক্ষা শেষ ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট শুরু

  • TV Today HD Desk:
  • আপডেট : ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮৬ Time View

অপেক্ষা শেষ ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট শুরু

সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে শেষ মুহূর্তে ভ্যেনু পরিবর্তন করা হয়েছে, আজ রাজধানীর ১০০ ফুট এলাকায় মাদানী এভিনিউয়ে ‘শেফ’স টেবল কোর্টসাইড’এ তাঁর সংগীত পরিবেশন করবেন। উল্লেখ্য যে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান জনপ্রিয় এই গায়ক। এর মাধ্যমে এই প্রথিতযশা সংগীতশিল্পীর ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।

কনসার্টকে সামনে রেখে এর আগে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, “হ্যালো আমী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।“

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান দেশের শীর্ষ স্থানীয় ব্রান্ড শাহ্‌ সিমেন্ট। ‘শাহ্‌ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্তের মাধ্যমে তারুণ্যের বিনোদন উদযাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরেছে শাহ্‌ সিমেন্ট।

দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই জনপ্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন আজ দুপুর ২টায় ভ্যেনুর গেট খুলে দেওয়া হয়েছে, সন্ধ্যে ৬টায় গেট বন্ধ হবে। বিকেল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে একটানা রাত ১০ টা পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

অপেক্ষা শেষ ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট শুরু

আপডেট : ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬