ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ফার্মের মুরগি বিতর্কে এবার ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ 

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮২ Time View

ফার্মের মুরগি বিতর্কে এবার ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ 

ছাত্রদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটুট থেকে শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী কথাপ্রসঙ্গে ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে জড়িয়ে ছাত্রদের দেওয়া কর্মসূচীর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফরম গড়ে তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর এ উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করা হয়। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো অনুসারী যুক্ত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৯ হাজার ফলোয়ার যুক্ত হন এই পেজে।

পেজ কর্তৃপক্ষ এক পোস্টে দাবি করেছে, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো আলাদা পেজ নেই।

এদিকে অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন,এই উদ্যোগটি সম্প্রতি ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র আদলে তৈরি। গত মে মাসে ভারতের এক উচ্চপদস্থ ব্যক্তি তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে ব্যঙ্গ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসাবে ওই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল।

এখানে উল্লেখ্য যে, ‘ফার্মের মুরগি’ বিতর্কের সূত্রপাত টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সেই আলাপ অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ একই ফোনালাপে তিনি দাবি করেন, ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষে থাকলেও জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনে ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। পরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন স্থানেও একই দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে নতুন খোলা ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও, বিভিন্ন কর্মসূচির আপডেট, ব্যঙ্গাত্মক পোস্ট ও হ্যাশট্যাগভিত্তিক নানা কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। পেজটির প্রোফাইল ছবি প্রকাশের পর অল্প সময়েই সেটি শতাধিকবার শেয়ার হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ফার্মের মুরগি বিতর্কে এবার ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ 

আপডেট : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬