ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ড্যাফোডিল ইউনিভার্সিটি’র সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১১৫ Time View

ড্যাফোডিল ইউনিভার্সিটি’র সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

স্মৃতি বড়ই মধুর! উৎসবমুখর আয়োজনে স্মৃতিস্মরণের মধ্য দিয়ে ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ এমন প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগ উদযাপন করেছে প্রতিষ্ঠার ২০বছর পূর্তি। এ উপলক্ষে ড্যাফোডিল স্মার্ট সিটি বিরুলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে ‘আমাদের বছর কুড়ি’ শীর্ষক দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ অন্তরে এ শ্লোগান ধারণ করে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে দুই দশকের অর্জন, স্মৃতিচারণ, অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘অ্যালামনাই-৩৬০’ নামে নতুন একটি অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন। তিনি বলেন, এ প্ল্যাটফর্ম বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে কেক কাটার মাধ্যমে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ হিসেবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ১বছর পরে, ২০০৬ সালে। বর্তমান গত দুই দশকে সাংবাদিকতা, টেলিভিশন, করপোরেট কমিউনিকেশন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া ও সৃজনশীল শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মিডিয়া ও যোগাযোগ বিভাগ।

রিপোর্ট -টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ড্যাফোডিল ইউনিভার্সিটি’র সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ০৮:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬