ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বিড়ল অর্জনে নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৯৭ Time View

বিড়ল অর্জনে নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট

আবারও ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। সবচেয়ে কম বয়সী নারী হিসেবে বিশ্ব সংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট মাত্র ৩৬ বছর বয়সেই গড়লেন নতুন ইতিহাস। ২০২৬ সালের ‌‌‘সং রাইটার্স হল অব ফেম’– এ অন্তর্ভুক্ত হয়ে তিনি এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন।

আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি গীতিকার ক্যারোল বায়ার সেজারের দখলে। টেইলরের এই অর্জন তার সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্তির সঙ্গেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ২০০৬ সালের জুনে তার প্রথম একক গান ‘টিম ম্যাকগ্রো’ প্রকাশিত হয়েছিল।

‘সং রাইটার্স হল অব ফেম’-এর ৫৫তম বার্ষিক অনুষ্ঠানে বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজ হাতে তাকে এই সম্মাননা প্রদান করেন। মঞ্চে উঠে আবেগঘন বক্তব্য দেন টেইলর সুইফট।

তিনি তার সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা এবং বাগদত্তা ট্র্যাভিস কেলসির প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্টিভেন স্পিলবার্গকে ‘হিরো’ উল্লেখ করেন এবং তার গল্প বলার ক্ষমতাকে নিজের সৃষ্টিশীলতার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।

এই অর্জনের সময়ই ব্যক্তিগত জীবনেও আলোচনায় আছেন টেইলর সুইফট। শিগগিরই তিনি বিয়ে করতে যাচ্ছেন আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসিকে।

জানা গেছে, আগামী ৩ জুলাই ২০২৬ তারিখে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

টেইলর সুইফট বর্তমানে সংগীত ও ব্যক্তিগত জীবনের এক স্বর্ণযুগ পার করছেন বলে মনে করছেন তার ভক্তরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বিড়ল অর্জনে নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট

আপডেট : ১০:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬