ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

পারিবারিক জমি বেদখল আশা করি এবার ন্যায় বিচার পাব: ন্যান্সি

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৭৫ Time View

পারিবারিক জমি বেদখল আশা করি এবার ন্যায় বিচার পাব: ন্যান্সি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজের চাচার বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক জমি দখল করা হয়েছিলো।

বৃহস্পতিবার (৯ জুলাই)  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যান্সি জানান, নড়াইল জেলার বড়দিয়ায় তাদের গ্রামের বাড়ির বাসস্ট্যান্ডসংলগ্ন একটি জমির প্রায় অর্ধেক অংশ তাদের পরিবারের মালিকানাধীন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় তার সেজ চাচা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহায়তায় জমিটি দখল করেন। ন্যান্সি লিখেছেন, ‘আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় জমিটি দখল করেছিলেন।  তখন আইনি সহায়তাও পাইনি।

তিনি আরও জানান, সম্প্রতি তার বড় ভাই ওই জমিতে গেলে চাচা প্রথমে গেট খুলতেও রাজি হননি। পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যান্সি দাবি করেন, জমির সামনের খাস জায়গায় মাদ্রাসা নির্মাণের কথা বলে অন্য ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে। পোস্টের শেষদিকে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘আশা করি, এবার ন্যায়বিচার পাব। শিগগিরই সেখানে যাব, ইনশাআল্লাহ।’

ন্যান্সির পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

পারিবারিক জমি বেদখল আশা করি এবার ন্যায় বিচার পাব: ন্যান্সি

আপডেট : ০৯:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬