ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল নানা আয়োজনে

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৭:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল নানা আয়োজনে

কেনাকাটায় সেরা, দেশের অন্যতম প্রধান ও আধুনিক জীবনধারা ও বিনোদনে ঠাসা বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর উদযাপিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়ামে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব ও বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) বলেন, “আজ আমরা বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে আমাদের সম্মানিত ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে স্বাগত জানাই।

তিনি বলেন, বসুন্ধরা সিটির এই দীর্ঘ পথচলা আমাদের জন্য গৌরব ও আনন্দের। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি আধুনিক শপিং ও লাইফস্টাইল ডেস্টিনেশন তৈরি করা। যেখানে মানুষ শুধু কেনাকাটা নয়, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

তিনি আরও বলেন, “গত ২২ বছরে বসুন্ধরা সিটি শপিং মল মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় একটি সামাজিকভাবে বিশেষ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও আমরা আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চাই।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সেলিব্রিটি ফ্ল্যাশমব ও ফ্যাশন ফেস্ট। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশান-এর অংশগ্রহণে আয়োজিত বিশেষ ফ্ল্যাশমব পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। পাশাপাশি আলিফা ডান্স টিম এর প্রাণবন্ত পরিবেশনাও অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

এবারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিশেষ আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে ছিল রেইজ বাংলাদেশ এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ইকিউব। তাদের সহযোগিতায় আয়োজনটি আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও উজ্জ্বল করে তুলতে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে ১০টি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা, সি স্কাই সহ বিভিন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করে।

বসুন্ধরা সিটি শপিং মলের ২২ বছরের এই গৌরবময় যাত্রায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যম এবং সর্বস্তরের ক্রেতা, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে “২২ বছরের আস্থা, ভালোবাসা ও পথচলা” উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল নানা আয়োজনে

আপডেট : ০৭:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬