ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্রগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্রগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

শ্রমিক ও বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। শ্রমিকদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার ১অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে। প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

এতে সভাপতিত্ব করেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত  প্রস্তাবটি বৈঠকে উপাস্থাপন করেন।

তবে বিজ্ঞপ্তিতে কোন আন্তর্জাতিক অপারেটরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার নাম উল্লেখ করা হয়নি। এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অবশ্য আগে থেকেই চলছিল। জুনে সরকার এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছিলো।

চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং স্থাপনা এনসিটি। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্দরের কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনাল দিয়ে হয়ে থাকে।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে শ্রমিক ও বিভিন্ন সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধিতা ও আন্দোলন চলছে। খসড়া চুক্তির অনুমোদনের পর বন্দর রক্ষা কমিটিও ক্ষোভ প্রকাশ করেছে।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্রগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

আপডেট : ১২:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬