ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আজ থেকে বাংলাকিউআর লেনদেনে থাকছে না বিক্রেতার খরচ 

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ Time View

ব্যাক্তিপর্যায়ে ও পাঠানো যাবে টাকা-

আজ থেকে বাংলাকিউআর লেনদেনে থাকছে না বিক্রেতার খরচ

লেনদেনকে আরও সহজ, সুশৃঙ্খল ও গতিশীল করতে আজ বৃহস্পতিবার থেকে বিক্রেতা বা মার্চেন্টদের জন্য ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা মাশুল স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন নির্দেশনার ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ব্যাংক ও  এমএফএস (MFS) অপারেটররা মার্চেন্টদের সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র খরচে এই সেবা দিতে পারবে।

এর আগে ডিজিটাল মাধ্যম বাংলাকিউআরে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে তুলতে ১ শতাংশ মাশুল দিতে হতো বিক্রেতাকে। এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আজ ১অক্টোবর বৃহস্পতিবার থেকে বিক্রেতাকে ১ শতাংশ এমডিআর দিতে হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, বাংলাকিউআরকে আরো সুশৃঙ্খল ও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের জনগণের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে একটি নিরাপদ, সহজ এবং অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংক বাংলাকিউআর চালু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বর্তমানে ৪০ লাখ মার্চেন্ট বাংলাকিউআর ব্যবহার করছে। গত জুনে একক বাংলাকিউআর বাধ্যতামূলক করার পর এ প্লাটফর্মের মাধ্যমে সাড়ে ৩ গুণ লেনদেন বৃদ্ধি পেয়েছে। আর্থিক মূল্যে লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ।

এ সুফলের জন্য আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলাকিউআর চালু করা হবে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোডভিত্তিক পার্সন টু পার্সন (পিটুপি) লেনদেন চালু করা হবে। ফলে ব্যক্তিপর্যায়েও আন্তঃলেনদেন আরো সহজ হবে।

এদিকে অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলাকিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থাও করা হয়েছে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

আজ থেকে বাংলাকিউআর লেনদেনে থাকছে না বিক্রেতার খরচ 

আপডেট : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬