ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ঢাকার রাশিয়ান হাইসে বাংলাদেশ–রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপন

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ Time View

ঢাকার রাশিয়ান হাইসে বাংলাদেশ–রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপন

ঢাকার রাশিয়ান হাউসে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা সন্ধ্যার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সাব) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪তম নির্বাহী কমিটির শুভ অভিষেক উপলক্ষে গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে এ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানসূচির প্রারম্ভে ছিল নিবন্ধনের পর জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাব-এর ইতিহাসভিত্তিক উপস্থাপনা।

পরে সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য ও সভাপতির ভাষণের পর আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাব-এর নবনির্বাচিত ১৪তম কমিটির নির্বাহী সদস্যদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার “বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু” হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এই গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি দেশের সার্বিক উন্নয়নে সাব-এর সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান ও দক্ষতা প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও জনশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। তিনি সত্তর ও আশির দশকে সুদূর সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন এবং তাঁদের “মৈত্রী ও সংস্কৃতির দূত” হিসেবে আখ্যা দেন।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ঢাকার রাশিয়ান হাইসে বাংলাদেশ–রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপন

আপডেট : ১১:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬