
ড. ইউনূসকে সরকারের পাওনা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের বিভিন্ন করবর্ষের আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা দাবি করেছে এনবিআর। হাইকোর্ট গ্রামীণ কল্যাণের করা রিট আবেদন খারিজ করে এনবিআরের এই কর দাবির সিদ্ধান্তকে বৈধ ও বহাল রেখেছেন। ফলে আইনগতভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বসাকুল্যে দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষে এ রায় দেন। রায়ে তিন অর্থ বছরে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়কর পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলায় আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন প্রখ্যাত ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এর বিরুদ্ধে আপিল আবেদন করবো’।
উল্লেখ্য যে এর আগে ২৪ –এর জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।
তবে বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করেন। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়।
পুনরমুল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ও ২০১৬-১৭ –এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যান ২০১৭ সালে পৃথক দুটি রিট করে।
প্রাথমিক শুনানি নিয়ে আদালত রায় রুল দেন। আজ রুল খারিজ করলেন হাইকোর্টের এ নতুন বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ঐ অর্থ আদায় করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড।
–টিভি টুডে
TV Today HD Desk: 





















