ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

রাজধানীর আইসিসিবিতে সুতা, ফেব্রিক ও অ্যাকসেসরিজ প্রদর্শনী শুরু

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৭৯ Time View

রাজধানীর আইসিসিবিতে সুতা, ফেব্রিক ও অ্যাকসেসরিজ প্রদর্শনী শুরু

রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’ এবং  ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো ২০২৬’।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে আগামী ১৩ আগস্ট থেকে ৪ দিনব্যাপি এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো চলবে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ আয়োজনের মাধ্যমে দেশের তৈরি পোশাক (আরএমজি) খাত সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক, এক্সেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সরাসরি সংগ্রহের সুযোগ পাবেন।

চলতি প্রদর্শনীর এই সংস্করণে ১৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক খাতের জন্য তাদের সর্বশেষ পণ্যের সংগ্রহ তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ পরিচালক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোরটারস অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমই) সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সহ-সভাপতি মাসুদ আলী খান এবং বাংলাদেশ মার্চেন্ডাইস অ্যান্ড সাপ্লায়ারস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি মেহেদী হাসান ভূঁইয়া। এছাড়ও অনুষ্ঠানে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এই প্রদর্শনীর মূল লক্ষ্য- তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরদের নিজ দেশেই বিদেশি সরবরাহকারীদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘‘পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায়, ভারতের কেমেক্সসিল এর একটি বিশেষ প্যাভিলিয়নসহ ‘বাংলাদেশ টেক্সকেম’ শোর সাথে যৌথভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুতা, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-এর ১৩তম সংস্করণ এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।”

এই প্রদর্শনীতে ওভেন ও নিটেড পোশাকের রকমারি সুতা, ব্লেন্ডেড সুতা এবং হরেক রকমের ফ্যাব্রিক তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে উল ও স্যুট ফ্যাব্রিক, প্রিন্টেড ফ্যাব্রিক, স্পোর্টস ও হোম ফ্যাব্রিক। পাশাপাশি পোশাকের নানাবিধ এক্সেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও প্রদর্শিত হবে।

বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহকারীদের স্থানীয় উৎপাদকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ২০০২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। বহির্বিশ্বে বাংলাদেশের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে দেশে বিদেশি ব্যবসার নতুন দুয়ার উন্মোচনে তারা কাজ করছে।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

রাজধানীর আইসিসিবিতে সুতা, ফেব্রিক ও অ্যাকসেসরিজ প্রদর্শনী শুরু

আপডেট : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬