ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বসুন্ধরায় বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজান’ উদ্বোধন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৭:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮০ Time View

বসুন্ধরায় বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজান’ উদ্বোধন

ক্যাফে আমাজন, থাইল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিটিটি –এর খুচরা বাণিজ্যিক শাখা ‘অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেডের (পিটিটিওআর) একটি আন্তর্জাতিক কফি চেইন ব্রান্ড। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই চেইনটি বর্তমানে আউটলেটের সংখ্যা অনুযায়ী বিশ্বের ষষ্টবৃহত্তম কফি চেইন এবং সম্পূর্ণ দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কফি নেটওয়ার্ক। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও থাইল্যান্ডের পিটিটিওআর –অংশীদারিত্বের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ক্যাফে আমাজান বাংলাদেশ’ দুটি শাখা উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দক্ষিণ এশিয়ার অন্যতম কনজিউমার মার্কেটে থাইল্যান্ডের বিশ্বখ্যাত কফি চেইনটির বাংলাদেশে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু হলো।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মাধ্যমে ক্যাফে আমাজনের ‘ফ্লাগশিপ স্টোর’-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান, ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত থিতিফর্ন চিরাছাওয়াদি, দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) অনুসর্ন কাউতিপবিত্তায়া ও হাঙ্গেরিয়ান-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিস পোজ্জানা পানিয়াংভাইত।

পিটিটিওআর এবং ক্যাফে আমাজন ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন লাইফস্টাইল বিজনেসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মি. ক্রাইপিত প্রেমমানি, ক্যাফে আমাজন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড কমার্স ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মি. থিতি সুওয়ানসাক, ক্যাফে আমাজন স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট মিসেস উইলাই বুনচারোএনচাই, অয়েল রিটেইল স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিভিশন ম্যানেজার মিস পিথারা কাসেমসুভান, ক্যাফে আমাজন ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড স্টোর ম্যানেজমেন্টের এরিয়া ম্যানেজার মি. উইথিত মানাকাসেথান এবং ক্যাফে আমাজন ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড স্টোর ম্যানেজমেন্টের মার্কেটিং অফিসার মি. ক্রিস্ট রুংরুয়াংসাক।

প্রতিষ্ঠানের বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টস লি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব জিয়াউল হক সিকদার এবং বসুন্ধরা গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি ও পেট্রোলিয়াম কম্পানি পিটিটি সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, প্রতিটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে, যা সেই ব্র্যান্ডের ভবিষ্যৎ যাত্রার নতুন অধ্যায় রচনা করে। বাংলাদেশের জন্য আজ ক্যাফে আমাজনের যাত্রা তেমনই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় এমন অংশীদারিত্বে বিশ্বাস করে, যা শুধু ব্যবসায়িক সাফল্য নয়, গ্রাহক, উদ্যোক্তা, সমাজ ও দেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করে। এই দর্শন থেকেই ক্যাফে আমাজনের সঙ্গে তাদের অংশীদারিত্ব গড়ে উঠেছে।

ইব্রাহিম সোবহান বলেন, বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম সম্ভাবনাময় ভোক্তা বাজার। তরুণ, উদ্যমী ও বৈশ্বিক চিন্তাধারাসম্পন্ন নতুন প্রজন্মের কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। ঠিক এমন সময়েই বিশ্বব্যাপী সমাদৃত ক্যাফে আমাজনের বাংলাদেশে যাত্রা শুরু হলো।

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিফর্ন চিরাছাওয়াদি বলেন, ক্যাফে আমাজন থাইল্যান্ডের অন্যতম পরিচিত ও সফল ব্র্যান্ড। প্রাকৃতিক পরিবেশকে ধারণ করা এর নকশা, উন্নতমানের কফি এবং টেকসই ব্যবসায়িক দর্শনের কারণে এটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে ক্যাফে আমাজনের উদ্বোধন শুধু একটি ব্যবসায়িক বিনিয়োগ নয়, বরং থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার আরও একটি শক্তিশালী সেতুবন্ধন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে।

পিটিটিওআরের লাইফস্টাইল বিজনেসের প্রেসিডেন্ট ক্রাইপিত প্রিমনি বলেন, বাংলাদেশে ক্যাফে আমাজনের উদ্বোধন শুধু একটি নতুন কফিশপ চালুর ঘটনা নয়, বরং থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন অধ্যায়ের সূচনা। কফি শুধু একটি পানীয় নয়, এটি মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, ভাবনার আদান-প্রদান ঘটায় এবং সুন্দর স্মৃতি সৃষ্টি করে। ক্যাফে আমাজনকে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন, যেখানে মানুষ পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনীর দ্বিতীয় পর্ব বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণ ও কফিপ্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল কফি চেইন। বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ হাজারের বেশি আউটলেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। সতেজ কফি, প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট এবং আন্তর্জাতিক মানের সেবার জন্য ব্র্যান্ডটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বসুন্ধরায় বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজান’ উদ্বোধন

আপডেট : ০৭:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬