ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামরিক জোট ঘোষণা

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৭৯ Time View

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামরিক জোট ঘোষণা

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এই নৌপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহও চাপের মুখে রয়েছে।

এই উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এ জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটটি গঠন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের মূল লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) এবং গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোর নিরাপত্তা জোরদারেও সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করবে।

জোটে যোগ দেওয়া দেশগুলো হলো—বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।

সৌদি আরব জানিয়েছে, সমুদ্র নিরাপত্তাকে সদস্য দেশগুলো যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করছে। এ কারণে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত পরিকল্পনা, যৌথ সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই জোট পুরোপুরি প্রতিরক্ষামূলক। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশও চাইলে এই জোটে যোগ দিতে পারবে।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলের প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সৌদি আরব জানিয়েছে, নতুন এই জোটের সদর দপ্তর দেশটিতেই হবে। তবে সদস্য দেশগুলো কী ধরনের সামরিক সক্ষমতা বা কতসংখ্যক যুদ্ধজাহাজ ও বিমান এতে যুক্ত করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

-সূত্র আল-জাজিরা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামরিক জোট ঘোষণা

আপডেট : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬