ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে: বিমান প্রতিমন্ত্রী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৯৯ Time View

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে: বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশকে একটি শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত। এজন্য একটি সমন্বিত এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে একটি পাঁচতারকা হোটেলে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা আয়োজিত

‘বিয়ন্ড উইথ বোয়িং পাওয়ারিং দ্য নেক্সট চ্যাপ্টার অব এভিয়েশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

ঘোষণা অনুষ্ঠানে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২১ টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষনা দেয় ইউএস-বাংলা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজামান মিল্লাত বলেন, এই মাস্টারপ্ল্যান আগামী কয়েক দশকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই কার্যক্রম এগিয়ে চলছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় একটি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে আজ ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রসারের জন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল শিল্পে আরও অধিক বিনিয়োগ আকৃষ্ট করবে এবং নতুন নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ এভিয়েশন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ১১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬