ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

চট্রগ্রামে বন্যার্তদের পাশে সৌজন্য সহায়তায় এগিয়ে এসেছে বিজিএমইএ

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১০৩ Time View

চট্রগ্রামে বন্যার্তদের পাশে সৌজন্য সহায়তায় এগিয়ে এসেছে বিজিএমইএ

বন্দর নগরি চট্রগ্রামে একটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট মৌসুমি বন্যায় অভাব ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক ট্রেড অর্গানাইজেশন বিজিএমইএ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমতির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে বন্যার্তদের জন্য এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ১৪ ও ১৫ জুলাই যথাক্রমে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান শওকত আলী এবং চট্রগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমের কাছে ২০০ বস্তা ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিএমইএ।

ত্রাণসামগ্রী হস্তান্তর করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক সভাপতি এস. এম. আবু তৈয়ব, পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

ত্রাণসামগ্রী হস্তান্তরকালে এ সময় সিএমপি, জেলা পুলিশ এবং বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ গ্রহণকালে সিএমপি কমিশনার এবং পুলিশ সুপার বিজিএমইএর এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ত্রাণসামগ্রী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া হবে।

এর আগে ১৫ জুলাই বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় বিজিএমইএর নেতৃবৃন্দ বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

চট্রগ্রামে বন্যার্তদের পাশে সৌজন্য সহায়তায় এগিয়ে এসেছে বিজিএমইএ

আপডেট : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬