ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ এখন ৩১.৭২ বিলিয়ন ডলার

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৭১ Time View

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ এখন ৩১.৭২ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর দেশের বিদেশি মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার (৭ জুলাই) রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে দেশের নিট রিজার্ভ ৩ হাজার ১৭২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ (এলটিএফএফ সমন্বয় ছাড়া) দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার।

একই সময়ে বিপিএম৬ অনুযায়ী বা নিট ৩ হাজার ১৭২ দশমিক ২৩ লাখ ১০ হাজার ডলার। আর খরচ করার মতো প্রকৃত রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২ হাজার ৭৯২কোটি ৯৩ লাখ ৬০ হাজার ডলার।

সাধারণত দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করতে হয়। সদস্য দেশগুলোর আমদানি বিলের দায় কেন্দ্রীয় ব্যাংক মাস শেষে সমন্বয় করে।

এবারের দায় পরিশোধের পর রিজার্ভের এই স্থিতিকে সন্তোষজনক মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় আকুর দায় পরিশোধের পরও রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সাধারণ দুই ধরণের রিজার্ভের হিসাব প্রকাশ করে। এগুলো হলো, বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ বা মোট রিজার্ভ, আইএমএফ-এর হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী। এর বাইরে এবার ব্যবহার যোগ্য বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) প্রকাশ করলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ এখন ৩১.৭২ বিলিয়ন ডলার

আপডেট : ১০:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬