ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

সন্ত্রাস-চাদাবাজি ও মাদক নির্মূলে প্রয়োজনে আরেকটি ‘ক্লিন হার্ট’: বরকতউল্লাহ

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৮৩ Time View

সন্ত্রাস-চাদাবাজি ও মাদক নির্মূলে প্রয়োজনে আরেকটি ‘ক্লিন হার্ট’: বরকতউল্লাহ

মাদক, সন্ত্রাস, চাদাবাজি, অরাজকতা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। তিনি বলেছেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা সমাজের জন্য বড় হুমকি। প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘ক্লিন হার্ট’-এর মতো আরেকটি অভিযান পরিচালনা করে আপনাদের উচ্ছেদ করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্রব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না।

শনিবার (৪ জু৮লাই) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পাবলিক হল চত্বরে চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরকত উল্লাহ বুলু আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, আমরা তো সবাইকে চিনি না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ প্রমুখ।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দুপুর থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

সন্ত্রাস-চাদাবাজি ও মাদক নির্মূলে প্রয়োজনে আরেকটি ‘ক্লিন হার্ট’: বরকতউল্লাহ

আপডেট : ০৯:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬