ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

চট্রগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল ও অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩৯ Time View

চট্রগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল ও অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

চট্রগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন- বন্দর, বিমানবন্দর, ফ্রি জোন, অর্থনৈতিক অঞ্চল, ও রেল অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে চট্রগ্রামকে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। 

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব এবং অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।।

আজ শনিবার (০৪ জুলাই) বাজেট পাশের পর প্রথম বারের মতো নিজ শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে এই কথা বলেন অর্থমন্ত্রী।

চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সরকার ভাবছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম এবং ঢাকার রেল যোগাযোগ এর সময় দুই ঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের উন্নয়নে চায়না ইকোনমিক জোন এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যে সম্ভাবনা রয়েছে সেটি মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে সমুদ্র বন্দর রয়েছে, ভৌগলিক গুরুত্ব রয়েছে এগুলো সব মাথায় রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে।

কর্ণফুলী নদীর অপর পাশে ফ্রি জোন ও চট্টগ্রামে অনেকগুলো বন্দর করার যে সমন্বিত উদ্যোগ সেটির বাস্তবায়নের বিষয়ও বাজেটে প্রতিফলিত হয়েছে জানান মন্ত্রী।

এ সময় চট্টগ্রামের উন্নয়নে বন্দরকে লজিস্টিক হাব পাশাপাশি চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাবে পরিণত করার কথাও জানান অর্থমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

চট্রগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল ও অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

আপডেট : ১১:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬