ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের ঔষধ বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো সাখাওয়াত হোসেন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১০০ Time View
বাংলাদেশের ঔষধ বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো সাখাওয়াত হোসেন

বাংলাদেশের ঔষধ বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।

আজ সোমবার সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে এছাড়া ডেঙ্গু মৌসুম সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ও জানান।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে কোন ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জ ও ছিল না। প্রাইভেট এন্টারপ্রেণারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবেলা করছে সরকার।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর-নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করলে সময় বাড়ানোর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া সারা দেশে আন্দোলনরত চিকিৎসকদের দাবির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্য সেবার সরঞ্জামের বড় সংকট তৈরি করে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বাংলাদেশের ঔষধ বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো সাখাওয়াত হোসেন

আপডেট : ০২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬