ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

সড়কে এআই ক্যামেরার ভয়ে আতংক নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান: ডিএমপি

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১২৪ Time View

সড়কে এআই ক্যামেরার ভয়ে আতংক নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান: ডিএমপি

এ আই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআই প্রযুক্তি নম্বর প্লেট সনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগে শুধুমাত্র নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হলেও এখন চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি ।

গত ( ১৯ মে) দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ক্রসিং রাস্তার উপর মো: লাবলু হক (৩৮) ব্যক্তি মালিকানা মোটর বাইকের নাম্বর প্লেট ঢাকা মেট্রো ল-১৬-৩৬৫৯ এর শেষের তিনটি ডিজিট ৬৫৯ নাম্বারটি সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে মোটর সাইকেল চালানোর অপরাধে মঙ্গলবার (২ জুন) সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৭২ অপরাধ মোতাবেক তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়।

আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

সড়কে এআই ক্যামেরার ভয়ে আতংক নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান: ডিএমপি

আপডেট : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬