ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ব্যবসাবান্ধব বাজেট, সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ডিসিসিআই

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭৪ Time View

ব্যবসাবান্ধব বাজেট, সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ডিসিসিআই

বর্তমান অর্থনৈতিক অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে মূল্যায়ন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কার কার্যক্রমের কার্যকর বাস্তবায়নের ওপরই বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন)বাজেট ঘোষণার পর রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

ডিসিসিআই সভাপতি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও ৩ লাখ কোটি টাকার এডিপি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ হওয়ায় বড় বরাদ্দের চেয়ে কার্যকর বাস্তবায়নকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

ডিসিসিআইর মতে, কর ব্যবস্থাপনায় একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামালে উৎসে কর হ্রাস, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কম হারে উৎসে কর, পাঁচ বছরের কর কাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে কর সুবিধা ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

একইসঙ্গে ভ্যাটের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসাবান্ধব এই সংগঠনটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ব্যবসাবান্ধব বাজেট, সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ডিসিসিআই

আপডেট : ১১:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬