
বিনিয়োগে গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠান গড়তে শিল্পায়নের কিংবদন্তি অবদানকারীদের সম্মাননা দিল বিজনেস আমেরিকা ও এনআরবি ওয়াল্ড
বাংলাদেশের শিল্পায়ন, গণমাধ্যম শিক্ষা স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠান গড়তে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিশিষ্ট শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় পর্যায়ে অবদানকারীদের সম্মাননা দেওয়া হয়েছে।

দেশে বিনিয়োগে ‘অগ্রগামীদের প্রতি শ্রদ্ধা’— প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো “বাংলাদেশের শিল্পায়নের কিংবদন্তি অবদানকারী” শীর্ষক সম্মাননা অনুষ্ঠান।
আজ সন্ধ্যায় রাজধানী বনানীর একটি অভিজাত হোটেলে ফোবানা’র পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক ব্যবসায়িক ম্যাগাজিন বিজনেস আমেরিকা ও এনআরবি ওয়ার্ল্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর, এমপি।
সম্মানিত অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক: আইয়ুব ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিজনেস আমেরিকার কান্ট্রি ডিরেক্টর সানজিদা আফরিন।
‘বাংলাদেশের শিল্পায়নের কিংবদন্তি অবদানকারী’ নিয়ে বক্তব্য রাখেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান।
এবং সমাপনী বক্তব্য রাখেন ৪০তম ফোবানা কনভেনশনের চেয়ারম্যান মোয়াজ্জেম এইচ. চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, অর্থনীতি, সমাজ, গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখা ১১ জন প্রয়াত শিল্প উদ্যোক্তা, প্রতিষ্ঠান নির্মাতা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় অবদানকারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বরা হলেন— বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ঘনিস্ট, সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক: তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
আবুল কাশেম খান, প্রতিষ্ঠাতাঃ এ. কে. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড।
নূরুল ইসলাম বাবুল, প্রতিষ্ঠাতাঃ যমুনা গুরুপ।
আবদুর রউফ চৌধুরী, প্রতিষ্ঠাতাঃ র্যাংগস গুরুপ লিমিটেড।
আলহাজ আবদুল মোনেম, প্রতিষ্ঠাতাঃ আবদুল মোনেম লিমিটেড।
এ. সি. আবদুর রহিম, প্রতিষ্ঠাতাঃ রহিম আফরোজ গুরুপ।
এম. এ. হাসেম, এমপি; প্রতিষ্ঠাতাঃ পারটেক্স গুরুপ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতাঃ গণস্বাস্থ্য কেন্দ্র।
এস. এম. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতাঃ ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রি।
ড. আনোয়ারুল আবেদীন, প্রতিষ্ঠাতাঃ এআইইউবি।
ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খান, প্রতিষ্ঠাতাঃ বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড।
রোকেয়া আফজাল রহমান, প্রতিষ্ঠাতাঃ মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড।
আনিসুল হক, প্রতিষ্ঠাতাঃ মোহাম্মদী গুরুপ।
মোস্তফা গোলাম কুদ্দুস, প্রতিষ্ঠাতাঃ ড্রাগন গুরুপ।
মীর জহির হোসেন, প্রতিষ্ঠাতাঃ মীর গ্রুপ অব কোম্পানিজ।
মো. আবু তৈয়ব, প্রতিষ্ঠাতাঃ টি. কে. গুরুপ।
স্যামসন এইচ. চৌধুরী, প্রতিষ্ঠাতাঃ স্কয়ার গুরুপ।
সাবেক মন্ত্রী মাওলানা এম. এ. মান্নান; প্রতিষ্ঠাতাঃ দৈনিক ইনকিলাব।
আলহাজ আব্দুর রহিম, প্রতিষ্ঠাতাঃ রহিম গুরুপ।
এই কিংবদন্তি ব্যক্তিত্বরা বাংলাদেশের শিল্পভিত্তি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় প্রতিষ্ঠান গঠন, উদ্যোক্তা বিকাশ, সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আস্থা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তাদের পরিবারের সদস্য প্রতিনিধিরা, সম্মাননা গ্রহণ করার পর তারা-
আন্তরিকভাবে ধন্যবাদ জানান বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম এবং পুরো ফোবানা টিমকে।
তারা বলেন এই অর্থবহ স্বীকৃতির জন্য, এটি সত্যিই আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় সম্মানের বিষয়’।
TV Today HD Desk: 





















