ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আজও আইসিসিবিতে বসেছে ‘সুপার সেল কার বাজার’

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৬:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২৬ Time View

আজও আইসিসিবিতে বসেছে ‘সুপার সেল কার বাজার’

টিভি টুডে ডেস্ক:

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুক্রবার অষ্টমবারের মতো বসেছে ‌‘সুপার সেল কার বাজারের’ আসর। টানা সাত সপ্তাহ দারুণ সাড়ার পর এ নিয়ে অষ্টম সপ্তাহের মতো বসেছে গাড়ি কেনা-বেচার এই আয়োজন।

এখানে যেমন নিজের পছন্দের গাড়িটি কিনতে পারছেন ক্রেতারা। তেমন নিজের ব্যবহৃত গাড়িটিও উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আসর এখন থেকে নিয়মিতই প্রতি শুক্রবার বসছে। কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা।

আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও বিক্রি করা যাচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকেরই নজর কেড়েছে। অনেক ক্রেতাই মনে করছেন, বহুবিধ ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিজনক। তাই ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতেই আজ শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী বসেছে ‘সুপার সেল কার বাজার’।

নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকলের বিশাল সমাহার থাকছে এই কার বাজারে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

আজও আইসিসিবিতে বসেছে ‘সুপার সেল কার বাজার’

আপডেট : ০৬:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬