ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

১৫ নভেম্বরের মধ্যে বাইকের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক: বিআরটিএ

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩২ Time View

১৫ নভেম্বরের মধ্যে বাইকের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক: বিআরটিএ

নিজস্ব প্রতিনিধি:

বিআরটিএ ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে। স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, বাইকের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

যদিও নম্বর প্লেট তৈরির ক্ষেত্রে নির্ধারিত মাপ, রং ও উপকরণ ব্যবহারের নিয়ম মানা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন ও প্রদর্শনের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বর প্লেট তৈরি ও সংযোজন করতে হবে।

স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের মাপ

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ধরনের নম্বর প্লেটেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। ফলে নম্বর প্লেট তৈরির আগে নির্ধারিত মাপ অনুসরণ করা জরুরি।

নম্বর প্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

নম্বর প্লেট তৈরির উপকরণ হিসেবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বর প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে।

এ ছাড়া নম্বর প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না। অর্থাৎ নির্ধারিত রং, উপকরণ ও মাপের পাশাপাশি নম্বর প্লেটের নকশার ক্ষেত্রেও বিআরটিএর শর্ত অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। তবে এ ক্ষেত্রেও নম্বরপ্লেট তৈরির সময় নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত মানতে হবে।

১৫ নভেম্বরের মধ্যে সংযোজন করতে হবে নম্বর প্লেট

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

তাই নম্বর প্লেট তৈরির ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন নম্বর লিখলেই হবে না; স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নির্ধারিত মাপ, বাংলা অক্ষর ও সংখ্যা, রং এবং উপকরণের শর্তও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

১৫ নভেম্বরের মধ্যে বাইকের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক: বিআরটিএ

আপডেট : ০৯:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬