ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু ‘বাংলা মেডিকেল এক্সপো’

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩০ Time View

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু ‘বাংলা মেডিকেল এক্সপো’

নিজস্ব প্রতিনিধি:

বিজ্ঞানের উৎকর্ষে মানব দেহের চিকিৎসা ও রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছেই। এর ধারাবাহিকতায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল এক্সপো ২০২৬’।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আইসিসিবির নবরাত্রি হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের মেলায় এক ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রযুক্তি।

নতুন যন্ত্রপাতির কার্যকারিতা, ব্যবহার পদ্ধতি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে ধারণা নিতে মেলায় চিকিৎসক, শিক্ষার্থীসহ খাত সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের মতে, প্রযুক্তিগত তথ্য, অভিজ্ঞতা আর যন্ত্রাংশের আদান প্রদান স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে খুবই গুরুত্বপূর্ণ।

আধুনিক চিকিৎসাব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার ছাড়া কল্পনা করাই দায়। রোগ নির্ণয় থেকে গুরুত্বপূর্ণ সার্জারি, সবখানেই প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়েছে বহুগুণ। নিত্য নতুন উন্নত প্রযুক্তির তথ্য, অভিজ্ঞতা আর যন্ত্রাংশের আদান প্রদান দেশের স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ।

দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান নিজেদের চিকিৎসা প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু ‘বাংলা মেডিকেল এক্সপো’

আপডেট : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬