ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

এক লাফে সর্বোচ্চ ৯শ ৪৩টাকা দাম বেড়েছে বোতলজাত এলপিজির

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View

এক লাফে সর্বোচ্চ ৯শ ৪৩টাকা দাম বেড়েছে বোতলজাত এলপিজির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম পুনঃনির্ধারণ করেছে, যেখানে ৪৫ কেজির এলপি সিলিন্ডারের দাম ক্যাঙ্গারুর মতো এক লাফে সরবোচ্চ ৯৪৩ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং জাহাজ ভাড়া বাড়ার কারণে অক্টোবর মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এদিকে যেন মড়ার ওপর খারার ঘা, বাজার মনিটরিং না থাকায় খুচরা পর্যায়ে বিক্রয় দাম বেড়ে যাবে আরও কয়েক’শ টাকা যা গুনতে হবে ভোক্তা সাধারণের।  

দেশে বেসরকারি এলপিজি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ২০ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯৪৩ টাকা পর্যন্ত বেড়েছে একটি এলপিজি সিলিন্ডারের দাম। নতুন এ দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে। সৌদি আরামকোর ঘোষিত এলপিজির মূল্য বা সৌদি সিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরের জন্য সৌদি আরামকো প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি নির্ধারণ করা হয়েছে ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার।

এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসকসহ প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও সে অনুযায়ী সমন্বয় করা হয়েছে।

সেপ্টেম্বরে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা। সে হিসাবে অক্টোবরে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৪ পয়সা।

সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে একই পরিমাণের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, অর্থাৎ বেড়েছে ২৫২ টাকা।

আরোপিত নতুন মূল্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯১৩ টাকা। ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা থেকে বেড়ে ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪৪৯ টাকা হয়েছে।

২০ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬৪২ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৮২৭ টাকা, এবং ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৫৯২ টাকা হয়েছে।

এ ছাড়া ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সে হিসেবে ১২ কেজির বোতলজাত এলপিজির মূল্য ২৫২ টাকা, ১২.৫ কেজিতে ২৬১ টাকা, ১৫ কেজিতে ৩১৪ টাকা, ১৬ কেজিতে ৩৩৫ টাকা, ১৮ কেজিতে ৩৭৭ টাকা, ২০ কেজিতে ৪১৯ টাকা, ২২ কেজিতে ৪৬০ টাকা, ২৫ কেজিতে ৫২৪ টাকা, ৩০ কেজিতে ৬২৮ টাকা, ৩৩ কেজিতে ৬৯১ টাকা, ৩৫ কেজিতে ৭৩৩ টাকা এবং ৪৫ কেজিতে ৯৪৩ টাকা বেড়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম মূসকসহ প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ৩৩ দশমিক ১৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘনমিটারে এ দাম ৩৩১ টাকা ৯০ পয়সা।

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। গত ২৩ ফেব্রুয়ারি জারি করা বিইআরসির আদেশ অনুযায়ী, সরকারি এলপিজির ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের দাম ডিলার ও রিটেইলার পর্যায়ে ৭৭৬ টাকা ৯৩ পয়সাই থাকবে।

বিইআরসি জানিয়েছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউশন এবং রিটেইলার পর্যায়ের কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। নতুন এ মূল্য ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এ নির্দেশনা।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

এক লাফে সর্বোচ্চ ৯শ ৪৩টাকা দাম বেড়েছে বোতলজাত এলপিজির

আপডেট : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬