
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন।
এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতা প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক, যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা করবে। আমরা তার এই নতুন দায়িত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
TV Today HD Desk: 





















