ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

রাজধানীতে চামড়ার জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী শুরু

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২১ Time View

রাজধানীতে চামড়ার জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক চামড়া ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী। বাংলাদেশের অর্থনীতি এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চামড়া খাত। বাংলাদেশের তৈরি গার্মেন্টস পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস হওয়ায় এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়  (আইসিসিবি)বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি ও লিমরা এক্সিবিশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

চামড়া ও জুতাশিল্পের অন্যতম প্রধান এ প্রদর্শনী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীর জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব আতাউর রহমান বলেন, ‘চামড়াশিল্পের রপ্তানি-সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবভিত্তিক ও কর্মপরিকল্পনামুখী একটি রোডম্যাপ তৈরিতে কাজ করছে।’

আতাউর রহমান বলেন, ‘ব্যবসা সহজ করতে আমদানি নীতিতে ৩০-৩৫টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র কমানো ও লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর বিষয়েও কাজ চলছে। উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা দিতে বিভিন্ন স্থানে প্রযুক্তিকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘বিসিক বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সহসভাপতি মো. শাখাওয়াত উল্লাহ বলেন, ‘চামড়াশিল্পে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, চামড়া খাতের পরিবেশগত সমস্যা দূর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের জটিলতা দ্রুত সমাধান করে লেদার ওয়ার্কিং গ্রুপের আওতাভুক্ত করা গেলে ২০৩০ সালের মধ্যে এ খাতে ৫ থেকে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএ সহসভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি’র সভাপতি মোহাম্মাদ আলী বাপ্পি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে চামড়া ও চামড়াজাত পণ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ক্রীড়া পোশাক, জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হচ্ছে।

আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানসহ বিভিন্ন দেশের ২৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান আয়োজকেরা।

-টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

রাজধানীতে চামড়ার জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী শুরু

আপডেট : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬