ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ Time View

ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির ও ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের সার্বিক আয়োজনে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং প্রটোকল অফিসার ক্লারিয়ান।

কাহারোলে অবস্থিত মন্দির প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং এজেন্ট রনজিৎ কুমার সিংহর নেতৃত্বে কমিটির সদস্য ডা. ডিসি রায়, রতন সিং ও বিমল চন্দ্র দাস রাষ্ট্রদূতকে ফুলের তোড়া, উত্তরীয়, ক্রেস্ট ও লোকসংস্কৃতি খচিত ব্যাগ উপহার দেন।

এ সময় ডা. ডিসি রায় রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের কান্তজিউ মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক দিক তুলে ধরে মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখান। পরে রাষ্ট্রদূত রাজদেবোত্তর এস্টেটের পরিদর্শন বইয়ে তাঁর অনুভূতি লিখে রাখেন।

সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে মল্লিকা দাস ও তাঁর সঙ্গীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের বরণ করে নেন। এ ছাড়া মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরে তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের ইতিহাস ও প্রাচীন কারুকার্যের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) শেখ হাফিজুর রহমান এবং কান্তনগর প্রত্নতত্ত্ব কর্মকর্তা সিহাব হোসেন।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত।

মার্কিন রাষ্ট্রদূতের কান্তজিউ মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬