ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত

  • TV Today HD Desk:
  • আপডেট : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট:

জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরালো করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার। কাতারের জবালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবী এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়।

অনুষ্ঠিত বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়। আলোচিত বিষয়গুলোর ফলো-আপ এবং এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে তারা যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হন।

বৈঠকে কাতারের অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে তাদের পারস্পরিক সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ।

পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত

আপডেট : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬