ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

শিল্পের উন্নয়নে বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮৮ Time View

শিল্পের উন্নয়নে বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে পরিবেশ বান্ধব, প্রযুক্তি, উদ্ভাবন এবং শক্তিশালী ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে বিশ্বমঞ্চে আরও প্রতিযোগিতামূলক এবং টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

এই যৌথ উদ্যোগকে কার্যকর রূপ দিতে বস্ত্র খাতের প্রধান দুটি বাণিজ্যিক সংগঠনের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, এ যৌথ পথ চলার প্রথম আয়োজন ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে এ দুই সংগঠন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক  অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সমঝোতা স্মারক সই অনুযায়ী, প্রদর্শনীর জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হবে। দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রদর্শনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, এআই প্রযুক্তি, অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে। সমঝোতা স্মারকের আওতায় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ আয়োজন করবে। প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিজিএমই ও বিটিএমএ থেকে পাঁচজন করে সমান সংখ্যক সদস্য দায়িত্বে থাকবে।

অনুষ্ঠিতব্য প্রদর্শনী থেকে অর্জিত মুনাফা পারস্পারিক সম্মতির ভিত্তিতে ভাগ করে নেওয়ার বিধান রয়েছে চুক্তিতে। তবে কমিটির সভাপতিত্ব প্রতি বছর পর্যায়ক্রমে পরিবর্তিত হবে, প্রথম মেয়াদে বিটিএমএ এই কমিটির সভাপতি এবং বিজিএমইএ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে।

আয়োজিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বিশ্বজুড়ে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গ্রিন টেকনোলজির যে বিপ্লব ঘটেছে,  বাংলাদেশকে তার সম্মুখ সাড়িতে রাখাই আমাদের লক্ষ্য। এই উদ্যোগ কেবল একটি যন্ত্রপাতির প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বিটিএমএ এবং বিজিএমইএর জন্য দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করবে।’

এসময় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল তাঁর বক্তব্যে বলেন, ‘টেক্সটাইল ও পোশাক খাত একই মুদ্রার এপিঠ ওপিঠ’। দেশের বস্ত্র ও পোশাক খাতকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য নিয়ে বিটিএমএ এবং বিজিএমইএ বিগত প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করে আসছে। এই প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা বিদেশ সফর না করেই আন্তর্জাতিক বাজারের সর্বশেষ প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন।

দেশের শীর্ষস্থানীয় দুই ব্যবসায়ী সংগঠনের মতে, দেশের প্রধান রফতানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি সহায়ক হবে।

স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় হবে।

–টিভি টুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

শিল্পের উন্নয়নে বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬