ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ভারত সীমান্ত জুড়ে ২৫০ হাউইটজার মোতায়েন করলো পাকিস্তান

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১০৯ Time View
ভারত সীমান্ত জুড়ে ২৫০ হাউইটজার মোতায়েন করলো পাকিস্তান

পাকিস্তান নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তিবৃদ্ধি জানান দিতে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে, ভারত সীমান্তজুড়ে ২৫০টি চীনা নির্মিত এস এইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে।

গোয়েন্দা সূত্রের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন শুরু করেছে।

২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়। ওই অভিযানে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছিল ভারত। সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’র তৈরি হাউইটজারটি মূলত চীনের রপ্তানি সংস্করণ। এই ১৫৫ মিলিমিটারের এসএইচ-১৫ হাউইটজারটি ৬×৬ চ্যাসিসের ওপর বসানো এবং এতে ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে।

সাঁজোয়া ট্রাক চেসিসে স্থাপিত এই আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে। অস্ত্রটি ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এছাড়া এর স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে ছয় রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম।

এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সম্পর্কেরই বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ভারত সীমান্ত জুড়ে ২৫০ হাউইটজার মোতায়েন করলো পাকিস্তান

আপডেট : ১০:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬