ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

২৫ জুলাই নভোথিয়েটারে শুরু হচ্ছে ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিত

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮৬ Time View

২৫ জুলাই নভোথিয়েটারে শুরু হচ্ছে ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিত

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট ২০২৬। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ–টেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সামিত। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ সামিত ২৫ জুলাই শনিবার সকাল ১০ টায় ঢাকার ফার্মগেট নভোথিয়েটারে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার এক অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক মানের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সচিব আনোয়ার হোসেন বলেন, আমাদে মন্ত্রনালয় জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গঠনে একটি নতুন কৌশলগত ভিশন নিয়ে কাজ করছে। বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর অর্থনীতিই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সেই লক্ষ্যেই বাংলাদেশকে উচ্চপ্রযুক্তি সক্ষম, উদ্ভাবননির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের কৌশল বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের নতুন ভিশন “Science to Economy: Building a Market-Linked, Innovation-Driven Bangladesh” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

সচিব বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত একটি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সামিটে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োটেকনোলজি, রোবোটিক্স, গবেষণার বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ ও বৈশ্বিক অংশীদারত্ব।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসাইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারিত্তে আয়োজিত দুই দিনের সম্মেলনে ১১টি প্লেনারি সেশন এবং ৭টি কৌশলগত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক শিল্প নেতৃত্ব, প্রযুক্তি কনভারজেন্স, ডিপ–টেক ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, প্রবাসী প্রযুক্তিবিদদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আরও বলেন, বাংলাদেশে সেমিকন্ডাক্টর ও ডিপ–টেক শিল্প বিকাশে সরকার চারটি কৌশলগত ভিত্তির ওপর কাজ করছে। এই সামিতের মূল লক্ষ্যগুলো— STEM শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, Research to Market (R2M), Innovation to Market (I2M) এবং Frontier Technologies। পাশাপাশি জাতীয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণে ন্যাশনাল AI ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্টলগুলোতে প্রদর্শনীর মাধ্যমে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃতিম বুদ্ধিমত্তা ও রোবোটিক সম্পর্কে আগত দর্শনার্থীদের সামনে উপাস্থাপন করা হবে।

সচিব আনোয়ার বলেন ‘বৈশ্বিক অংশীদারত্তের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটে আন্তর্জাতিক পর্যায়ের বক্তাদের মধ্যে থাকছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ–এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

সামিত ও সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হবে BEAR Innovation Expo 2026। এতে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ–টেক প্রযুক্তি প্রদর্শিত হবে। এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে। আয়োজিত এ সামিতের দ্বিতীয় দিনে “বাংলাদেশের ডিপ–টেক ভবিষ্যৎ” শীর্ষক গবেষণা সিম্পোজিয়ামে দেশের উদীয়মান গবেষকরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব এনাম, এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হুসাইন এবং BSIA-এর সভাপতি এম. এ. জাব্বার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

২৫ জুলাই নভোথিয়েটারে শুরু হচ্ছে ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিত

আপডেট : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬