ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

বিশ্বমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৮:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৮৫ Time View

বিশ্বমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পূরণে অন্যতম আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বিশ্ব মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এএমআবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এই সমঝোতার আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত স্বজনেরা এভারকেয়ার হাসপাতালের নির্ধারিত বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসাসেবায় বিশেষ করপোরেট সুবিধা ও মূল্যছাড় পাবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মূল্য ছাড় হবে সর্বোচ্চ ৫২শতাংশ।

রিহ্যাব আয়োজিত অনুষ্ঠানে, রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “আবাসন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান, নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আমাদের সদস্য এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও রিহ্যাবের দায়িত্বের অংশ। এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা সদস্যসেবাকে আরও সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ কর্মশক্তিই একটি টেকসই ও শক্তিশালী আবাসন শিল্প গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। ভবিষ্যতেও সদস্যকল্যাণে রিহ্যাব আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে।”

এ সময় এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এএম আবুল কাশেম রনি বলেন,“এভারকেয়ার হাসপাতালের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা। রিহ্যাবের মতো দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত চিকিৎসাসেবা বিশেষ করপোরেট সুবিধায় পৌঁছে দিতে চাই। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর-রশিদ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এএসএম আবদুল গাফফার মিয়াজী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এভারকেয়ার হাসপাতালের পক্ষে করপোরেট মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মো. ইফতেখার হোসেন, করপোরেট মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক ইয়ামিন আরা আঞ্জিলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজিত রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের এই সমঝোতা সদস্যকল্যাণ, করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর হবে বলে উভয় প্রতিষ্ঠান মনে করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

বিশ্বমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আপডেট : ০৮:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬