ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ঢাকায় শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮৮ Time View

ঢাকায় শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

রাজধানী ঢাকা হোটেল সোনারগাঁও শুরু হচ্ছে থাই ফুড ফেস্টিভ্যালের ২১ তম আসর, আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং থাই উচ্চমানের সুস্বাদু খাবার এবং আনন্দঘন সংস্কৃতির জমকালো উৎসবের (থাই গুরমে গালা) তৃতীয় পর্ব। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীরা থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

সোমবার (২০ জুলাই) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স এর উদ্যোগে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরো জোরদার হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এই আয়োজনের উদ্দেশ্য শুধু থাই পণ্য প্রদর্শন নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও টেকসই ও সম্প্রসারিত করা।

ফেস্টিভ্যালের এবারের এই ২১তম আয়োজনে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন। মেলায় খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, সুস্থতা-সেবা, ফ্যাশন, প্রসাধনী, নির্মাণসামগ্রী, রাসায়নিক পণ্য ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।

এছাড়া মেলার অন্যতম আকর্ষণ থাকবে ‘বিজনেস ম্যাচমেকিং’ সেশন। এতে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করার সুযোগ পাবে। আয়োজকরা মনে করেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরো জোরদার হবে।

এই আয়োজনে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়াই থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকবে।

মেলা আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যবিষয়ক শাখার সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ (তৃতীয় পর্ব)। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করতে পারবেন।

এবারের থাই খাদ্য উৎসবে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত খ্যাতিমান তারকা রন্ধনশিল্পী ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ পরিবেশনা পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

উপস্থিত অতিথিদের জন্য উৎসবে থাকবে থাই বুফে মধ্যাহ্নভোজ, লাঞ্চ ও নৈশভোজে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংকের কার্ডে ‘চারজন খাবেন, একজন মূল্য পরিশোধ করবেন’–সুবিধাসহ থাকছে বিশেষ মূল্যছাড় সুবিধা। এ ছাড়া থাকবে থাই লোকনৃত্যের সরাসরি পরিবেশনা, র‍্যাফেল ড্র, বুফে লাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘নিজেই পিজ্জা তৈরি করুন’ কার্যক্রম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ঢাকায় শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

আপডেট : ১০:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬