ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

মহাখালীর বাস টার্মিনাল থাকছে না, পূর্বাচলে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

  • TV Today HD Desk:
  • আপডেট : ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১০৮ Time View

মহাখালীর বাস টার্মিনাল থাকছে না, পূর্বাচলে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

 রাজধানীর যানজট নিরসন, মানুষের যাতায়াতে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাসগুলো স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 বুধবার (১৫ জুলাই) মহাখালি বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পূর্বাচলের ৩নম্বর সেক্টরে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাখালি বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার জায়গা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির আসা-যাওয়া হয়। ফলে মূল সড়কে গাড়ি পারকিংসহ পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, মহাখালী বাসটার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিমুল বিশ্বাস ঢাকা শহরে যানজটকে ‘বড় সমস্যা’ হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য  ঢাকার ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসাবে মহাখালি টার্মিনালে পড়ে থাকা বাসগুলোকে সরিয়ে পূর্বাচলে নেওয়া হচ্ছে। এগুলোর যখন ট্রিপ হবে, সে অনুযায়ী বাসগুলো টার্মিনালে সিরিয়াল অনুযায়ী ঢুকবে।

এই জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তাঁর কার্যালয়ের তত্ত্বাবধায়নে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপি’র ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ মহাখালি টার্মিনালের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

–টিভি টুডে  

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

মহাখালীর বাস টার্মিনাল থাকছে না, পূর্বাচলে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬