ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

৭৫ শতাংশ মূল্য ছাড়ে পণ্য ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ ডিসেম্বর

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৯:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮৪ Time View

৭৫ শতাংশ মূল্য ছাড়ে পণ্য ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ ডিসেম্বর

বিদেশে স্বাভাবিক হলেও রাজধানী ঢাকায় পণ্য ক্রয়-বিক্রয় করতে প্রথমবারের মতো আকর্ষণীয় মূল্য ছাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার ডিসকাউন্টভিত্তিক পণ্য বিক্রির সবচেয়ে বড় আয়োজন। একই সাথে তারা বলছে, বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়ার ঘোষণা।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির উপস্থিত সদস্যরা। এ ডিসকাউন্ট ফেস্টে ২৫০টি দেশি-বিদেশি ব্র্যান্ড অংশ নেবে। থাকবে সর্বোচ্চ ৭৫শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং বিশেষ মূল্যছাড়ের নানা অফার।

মেলার আয়োজক সংস্থা ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড। মেলার পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী।

ওই সংবাদ সম্মেলন জানানো হয়, একই ছাদের নিচে দেশি-বিদেশি ব্রান্ডের পণ্য আকর্ষণীয় দামে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের উদুদ্দেশ্য।    মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। এ আয়োজনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই মেলা স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকেও পরিচিত করবে। পাশাপাশি, করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাবসায়িক অংশীজনদের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক তৈরি করবে।

অন্যদিকে, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য থাকছে বিশেষ সুযোগ। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলেই ফ্ল্যাট ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন তারা।

মেলার অন্যতম অংশিজন তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশিয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।’

হেড অব অপারেশনস শফিকুল ইসলাম জানান, দেশি-বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এই ফেস্ট দেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং ও কনজ্যুমার এনগেজমেন্টে নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাজার ও গ্রাহক তৈরির জন্যও বড় সুযোগ।

মেলার চিফ ফ্যাসিলিয়েটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, দেশের হাজারো নারী উদ্যোক্তার বড় পরিসরে ক্রেতা ও নতুন অংশীদার পাওয়ার চ্যালেঞ্জ দূর করবে এই ফেস্ট। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর ও গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরার বড় প্ল্যাটফর্ম পাবেন।

তারা আরও জানান,এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও প্রতিবছর এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

৭৫ শতাংশ মূল্য ছাড়ে পণ্য ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ ডিসেম্বর

আপডেট : ০৯:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬