ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ব্যবসার পরিবেশ বিনিয়োগবান্ধব করার আহ্বান ব্যবসায়ীদের

  • TV Today HD Desk:
  • আপডেট : ১১:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫৭ Time View

মতবিনিময় সভা-

ব্যবসার পরিবেশ বিনিয়োগবান্ধব করার আহ্বান ব্যবসায়ীদের

বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা ও দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা।

শনিবার (১১ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ সব দাবি জানান ধানমন্ডি- মোহাম্মাদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতা এবং প্রায় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি যোগ দেন।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের বড় রকমের অবদান থাকলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে উদ্যোক্তরা নানা সমস্যার মুখে পড়ছেন।’ জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার শিদ্ধান্তের কারণে পণ্যের বিক্রি উল্লেখ্যযোগ্যভাবে কমে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ডের র্(এনবিআর) দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই’র সদস্যপদ প্রদান করা হয় এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ডিসিসিআই’র মেম্বারশিপ সার্টিফিকেট হস্তান্তর করেন।

নুসরাত ফারজানা বলেন, কর আহরণ এবং কর বিষয়ক প্রণোদনা প্রদান দুটোই সরকারের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এনবিআর দুটোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ব্যবসা সহজীকরণের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি পাশ হওয়া ‘অর্থ আইন ২০২৬’-এ ব্যবসা পরিচালন প্রক্রিয়া সহজীকরণে বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যার সুফল দেশের উদ্যোক্তারা অতিদ্রুত লাভ করতে পারবেন।

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় উপস্থিত ব্যবসায়ীরা চশমা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণে নীতিমালা প্রণয়ন, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির উপর আরোপিত কর হার হ্রাস, ফ্রিল্যান্সার প্রমোটার এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক নীতিমালা প্রণয়ন, ঢাকা আইডিসি কনটেইনার ডিপোতে নিয়মিত ভিত্তিতে বন্দর থেকে কনটেইনার ওয়াগন আনা ও দ্রুততার সাথে খালাস প্রক্রিয়া নিশ্চিত করা, নতুন উদ্যোক্তাদের এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ ও সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসা, নারী উদ্যোক্তাদের সহজশর্তে প্রণোদনা প্রদান, ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং নবায়নের সময়সীমা ১ বছরের থেকে বাড়িয়ে ৫ বছর করার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ব্যবসার পরিবেশ বিনিয়োগবান্ধব করার আহ্বান ব্যবসায়ীদের

আপডেট : ১১:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬