ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? Logo বাংলাদেশ-জাপান ৬ চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি Logo যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি ইরানের Logo আইসিসিবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার মেলা Logo অনিশ্চয়তায় সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি, অর্থাভাবে ধুঁকছে গবেষণাকেন্দ্র Logo চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার Logo জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্টে যা বললেন Logo সমুদ্রবন্দর ও শিল্প পার্ক নির্মাণে পিপিপি মডেল চায় সোজিৎজ ও এনার্জিপ্যাক Logo বিশ্ব জ্বালানির রূপান্তর পারমাণবিক শক্তিকে ছাড়াল বায়ু ও সৌরবিদ্যুৎ Logo পাঁচ বছরে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপেধরে চেক-স্ট্যাম্পে সই ভাইরাল, গ্রেফতার ২

  • TV Today HD Desk:
  • আপডেট : ১০:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১১১ Time View

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপেধরে চেক-স্ট্যাম্পে সই ভাইরাল, গ্রেফতার ২

বরিশালে সদরে আবাসন ব্যবসায়ি অগ্রণী হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে চড়থাপ্পর দিয়ে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের নেতা বলে অনেকে দাবি করেছে। তবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জানিয়েছেন, ওই ঘটনার সাথে জড়িত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল মহানগর যুবদলের কোন পদে কখনও ছিল না। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানান যুবদল সভাপতি।

এদিকে ওই ঘটনার জেরে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে নগরীর সদর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। গ্রেপ্তাররা হলেন- মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৭ জুন রাতে সদর রোডে অফিস কক্ষে ‘বাকলা ডেভলপারস প্রাইভেট লিমিটেডের’ চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে অণ্ডকোষ চেপে, মারধর ও নির্যাতন করে দুটি চেক ও ছয় পাতার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে লিটুর বিরুদ্ধে। পরে এ সংক্রান্ত সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম সকাল থেকেই অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চালায়। পরে দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপেধরে চেক-স্ট্যাম্পে সই ভাইরাল, গ্রেফতার ২

আপডেট : ১০:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬