ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা Logo যুক্তরাষ্ট্রের বাজারে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ Logo এক দিনেই সারাদেশে ৫২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিল্যাক্সজিন চেয়ার নিয়ে ম্যাজেস্টো ফার্নিচার Logo প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে বসবে আন্তর্জাতিক সম্মেলন Logo রাজউকে ভূমিদস্যুতার মামলায় দন্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে  Logo সৌর প্রযুক্তির প্রসারে সোলার এক্সপো শুরু হচ্ছে ৩ নভেম্বর Logo আইসিসিবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বারভিডা আয়োজিত কার এক্সপো Logo জমে উঠেছে রাজধানীর বসুন্ধরায় দেশীয় ব্র্যান্ডের ফার্নিচার মেলা Logo আইসিসিবি ফার্নিচার মেলায় রিজিয়নাল ব্র্যান্ড, আয়োতো ফার্নিচার

বিসিবি নির্বাচনে আর কোন বাধা নেই, তফসিল চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিল আদালত

  • TV Today HD Desk:
  • আপডেট : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১১৫ Time View

বিসিবি নির্বাচনে আর কোন বাধা নেই, তফসিল চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিল আদালত

ভোটের তফসিল অনুযায়ী ৭ জুনের সরাসরি ভোটে ২৩ জন ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দু’জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।

এর ফলে আগামী ৭ জুনের নির্বাচনে কোনো আইনি বাধা থাকলা না বলে দাবি, বিসিবির আইনজীবীর।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন মাহিন এম রহমান।

মাহিন এম রহমান বলেন, মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাই কোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

“ফলে বিসিবির চলমান কার্যক্রম এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।”

তিন জানান, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে এর আগে দায়ের করা তিনটি রিট আবেদনেও আদালত হস্তক্ষেপ করেনি।

গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিস প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাই কোর্টে রিট আবেদন করেন।

রিট আবেদনকারীরা হলেন, বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।

রিটের বিবাদী করা হয় যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসককে।

এরপর গত সোমবার রিটকারীরা একটি সম্পূরক আবেদন করে ঘোষিত তফসিলের কার্যক্রম স্থগিত এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়েছিলেন।

গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। পরের দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে দুজনসহ ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ও গাজীপুরে দুইশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বিসিবি নির্বাচনে আর কোন বাধা নেই, তফসিল চ্যালেঞ্জের রিট আবেদন খারিজ করে দিল আদালত

আপডেট : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬